পাকিস্তানপন্থীদের রাজনীতির বাইরে পাঠাতে হবে : তথ্যমন্ত্রী
ডিডিসি বাংলা ডেক্স:
তথ্যমন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক
ইনু বলেছেন, স্বাধীনতার পথে থাকতে হলে সব রঙের পাকিস্তানপন্থী ও
রাজাকার-জঙ্গিদের পরাজিত করে এদের ক্ষমতা এবং রাজনীতির বাইরে পাঠাতে হবে।
আজ সোমবার রাজধানীর কাকরাইলে চলচ্চিত্র ও প্রকাশনা অধিদপ্তর আয়োজিত ‘মহান
স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায়
তিনি এ কথা বলেন।
অধিদপ্তরের মহাপরিচালক মোহাম্মদ ইসতাক
হোসেনের সভাপতিত্বে প্রধান তথ্য অফিসার কামরুন নাহার ও গণযোগাযোগ
অধিদপ্তরের মহাপরিচালক মো. জাকির হোসেন বিশেষ অতিথি হিসেবে সভায় বক্তৃতা
করেন।
পাকিস্তানের ভেতরে যেমন বাংলাদেশ যায় না,
বাংলাদেশের ভেতরও তেমনি পাকিস্তানপন্থী ও রাজাকার-জঙ্গি থাকতে পারে না
উল্লেখ করে জাসদ সভাপতি বলেন, দেশকে দেশের পথে রাখতে গণতন্ত্র-নির্বাচনের
উছিলায় জঙ্গি-রাজাকার এবং জঙ্গিসঙ্গী-রাজাকার পৃষ্ঠপোষকদের রাজনীতিতে হালাল
করার কোনো সুযোগ নেই। নির্বাচন-সাংবিধানিক প্রক্রিয়া চালু থাকবে, জঙ্গিদের
ধ্বংস এবং জঙ্গিসঙ্গী-পাকিস্তানপন্থীদের ক্ষমতা ও রাজনীতির বাইরে রাখতে
হবে।
এর আগে সকালে সাভারে জাতীয় স্মৃতিসৌধে ফুল
দিয়ে বাঙালির দীর্ঘ স্বাধীনতা সংগ্রামে আত্মদানকারী নাম জানা ও অজানা লাখ
লাখ মহান প্রাণের অমর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান তথ্যমন্ত্রী ও জাসদ
সভাপতি হাসানুল হক ইনু। একুশে টেলিভিশন
No comments